২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গাড়ির ধাক্কায় সাংবাদিক আহত

পুলিশের গাড়ির সঙ্গে আঘাত পেয়ে আহত হয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ফটোসাংবাদিক পলাশ খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 05:20 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কের পাশে এই ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারওয়ান বাজারে শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর শুনে শাহবাগ থেকে রওয়া দেন পলাশ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “পান্থকুঞ্জ পার্কের সামনে একটি পুলিশের গাড়ি দরজা খুললে আমি ধাক্কা খাই।

“আমাকে পড়ে যেতে দেখে পুলিশ সদস্য আবারো দরজাটি দিয়ে আমার মটর সাইকেলের ওপর ধাক্কা দেয়। এতে আমি পড়ে যাই।”

ওই সময় জ্ঞান হারিয়ে ফেলেন পলাশ। পরে শাহবাগ থানার পরিদর্শক এম এ জলিলের গাড়িতে করে তাকে হাসপাতালে নেয়া হয়।

ডেইলি স্টারের প্রধান ফটোসাংবাদিক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলাশ ডান হাত, কোমর এবং পায়ে ব্যথা পেয়েছেন।