২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বুধবার হরতাল শিবিরের

কেন্দ্রীয় দপ্তর সম্পাদকসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বুধবার লক্ষ্মীপুরে আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 01:33 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় এ হরতাল হবে বলে শিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মঙ্গলবার বিকালে জেলা ছাত্রশিবির সভাপতি রেজাউল করিম সুমন স্বাক্ষরিত এই সংবাদ প্রেস বিজ্ঞপ্তিতের বলা হয়, লক্ষ্মীপুরের সন্তান  শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমানসহ জামায়াত ও শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারে প্রতিবাদ এবং মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি মফিজুর রহমান এবং জেলা  শিবির সভাপতি রেজাউল করিম সুমনও বিষয়টি নিশ্চিত করেছেন।