২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তিনশ কেজি পিরানহা জব্দ   

কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি মাছের আড়ত থেকে ৩ শ’ কেজি পিরানহা জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 06:44 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

Image
মাছের বাজারে পিরানহা, ফাইল ছবি

মাছের বাজারে পিরানহা, ফাইল ছবি

পিরানহা বিক্রির অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মাছ বাজারে পিরানহা বিক্রির খবর পেয়ে মঙ্গলবার ভোরে ‘চন্দ্রা রাজলক্ষী মৎস্য আড়তে’ অভিযান চালানো হয়।

এ সময় দুই মাছ ব্যাবসায়ী দুলাল রাজবংশী (৩৫) ও পবিত্র রাজবংশীর (৪২) কাছ থেকে জব্দ করা হয় তিনশ কেজি পিরানহা। 

হাবিবুর রহমান বলেন, জব্দ করা পিরানহা ধ্বংস করা হয়েছে। দুলাল ও পবিত্রর বিরুদ্ধে দুটি মামলা করে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মৎস্য আইনে পিরানহা বিক্রি, পরিবহন ও উৎপাদন নিষিদ্ধ বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।