পুরান ঢাকায় বাসে আগুন
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে দুটি বাস পুড়িয়ে দেয়া হয়েছে।
ফাইল ছবি
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে আমোদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।”
আগুনে বাস দুটির সিট ও কাঠামো পুড়ে গেছে বলে জানান তিনি।
পুড়িয়ে দেয়া একটি চালক মো. নাজির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গাজীপুর থেকে যাত্রী নিয়ে সদরঘাট আসার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্কের কাছে রাস্তার পাশে গাড়ি রেখে তারা ভেতরে বসে নাস্তা করছিলেন। এমন সময় হঠাৎ ২০-২৫ জন যুবক এসে বাসে উঠে তাদের মারধর করে এবং তাদের নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়।
তার পকেটে থাকা সাড়ে সাত হাজার টাকা ও মোবাইল ফোন হামলাকারীরা নিয়ে যায় বলেও অভিযোগ করেন নাজির।
অপর বাসের চালক মো. করিমও দাবি করেছেন, তার সঙ্গে থাকা আড়াই হাজার টাকা ওই যুবকেররা নিয়ে গেছে।
এর আগে সোমবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। তারা ঢাকায় শতাধিক গাড়ি ভাংচুর করে এবং পাঁচটি গাড়ি পুড়িয়ে দেয়। জামায়াত কর্মীদের হামলায় সারা দেশে অন্তত ২৭ পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে ২১ জনই ঢাকায়।
সদরঘাটে বাস পোড়ানোর সময় শিবির বা ছাত্রদলের কোনো মিছিল হয়েছিল কি না জানতে চাইলে কোতয়ালী থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ওই সময় রাস্তাঘাট অনেকটিই ফাঁকা ছিল। কোনো মিছিলের খবর তাদের কাছে নেই।
