কেরানীগঞ্জ ও কামরাঙ্গীর চরে দুই যুবক খুন
ঢাকার কেরানীগঞ্জ ও কামরাঙ্গীর চরে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মনির হোসেন (২৭) ও মো. রমজান (২৫)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, সোমবার সকাল ১১টার দিকে আগানগর তৈলঘাট এলাকা থেকে মনিরের লাশ উদ্ধার হয়। তাকে দুবৃর্ত্তরা ছুরি মেরে হত্যা করেছে।
মনিরে স্ত্রী মাসুমা বেগমের বরাত দিয়ে তিনি বলেন, রোববার রাতে কবির নামে এক যুবক তাকে চুনকুটিয়ার বাসা থেকে ডেকে নিয়ে যায়।
পুলিশের ধারণা, পূর্ব শুত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মনিরের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরের কুমারচরে।
এদিকে কামরাঙ্গীর চর থানার এসআই মেসবাউল হক জানান, শনিবার বিকালে ইব্রাহীমনগর বালুর মাঠে দুবৃত্তরা রমজানকে কুপিয়ে আহত করে।
তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে রোববার রাতে রমজান মারা যান।
ময়নাতন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
