মেহেরপুরে ওয়ার্ড কমিশনার খুন
মেহেরপুরে দুর্বৃত্তের গুলিতে এক ওয়ার্ড কমিশনার নিহত হয়েছেন।
নিহত খন্দকার আব্দুল্লাহ আল মামুন বিপুল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন। তিনি জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
সোমবার রাতে রাত ১০টার দিকে বিপুল গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানিয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুরের নিহত ওয়ার্ড কমিশনার খন্দকার আব্দুল্লাহ আল মামুন বিপুল
“ওই সময় দুইজন অজ্ঞাত যুবক আমাকে (পেরেশান) বাইরে ডেকে আনে। আমি দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছি বুঝতে পেরে বিপুল আমাকে রক্ষা করতে এসে গুলিবিদ্ধ হন।”
দুর্বৃত্তরা বিপুলের শরীরে তিন রাউন্ড গুলি ছোড়ে বলে জানান পেরেশান।
মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেশাদার সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি করে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
হত্যার কারণ জানা যায়নি, পুলিশ কাউকে আটকও করতে পারেনি।
হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রে অতিরিক্ত পাইপ লাগানো থাকায় এলাকার কেউ গুলির শব্দ শুনতে পায়নি বলেও জানান ওসি।
