সুনামগঞ্জে ৩ শিবিরকর্মী আটক
সুনামগঞ্জ শহর থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা আড়াইটায় জেলা শহরের পুরাতন বাস স্টেশন থেকে দুই জন ও কাজিরপয়েন্ট এলাকা থেকে একজন আটক করা হয়।
তারা হলেন- শহরের বনানীপাড়া এলাকার কবির উদ্দিন (৩২), জেলার দিরাই উপজেলার আব্দুল গাফফার (২৫) ও আবু রায়হান(২৮)।
সুনামগঞ্জ সদর থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
