২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে বিবিএ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

এ দাবিতে ক্যাম্পাসে মিছিল করার পর রোববার দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তারা উপাচর্যের কার্যালয়ের সামনে অবস্থান করেছেন।

পরে উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেন।

এ সময় উপাচার্য  অধ্যাপক মো. সালেহ উদ্দিন শিক্ষার্থীদের বলেন, “আমি তোমাদের দাবি শুনে গত বুধবার তদন্ত কমিটি করেছি। কমিটি এরই মধ্যে একটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন পড়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে শিগগিরই ব্যবস্থা নেব।”

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অবস্থান ধর্মঘট তুলে নিলেও আন্দোলন থেকে সরে আসেননি।

অধ্যাপক নজরুল ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের পাশাপশি স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ডিন হিসেবে কর্মরত রয়েছেন।

এ দুটি পদ থেকে তার অপসারণ দাবিতে লাগাতার আন্দোলন করছেন তার বিভাগের শিক্ষার্থীরা।

এই অধ্যাপকের বিরুদ্ধে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেরিতে নেয়া, অর্থ আত্মসাৎ ও দুনীতি, দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ, বিভাগীয় প্রধান হিসেবে দাপ্তরিক কাজে অনুপস্থিতি, সাংস্কৃতিক কর্মকান্ড পালনে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে গত রোববার উপাচার্য বরাবর স্মারকলিপি দেন বিবিএ শিক্ষার্থীরা।

সোমবার ক্যাম্পাসে মানববন্ধনও করেন। মঙ্গলবার বিভাগীয় প্রধান ও বিভাগের শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন।