২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: সাবেক মহানগর হাকিমের সাক্ষ্য গ্রহণ

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষ্য দিয়েছেন চট্টগ্রামের সাবেক মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 03:06 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে জবানবন্দি দেন।

এর আগে সাবেক মামলার অপর সাক্ষী মহানগর হাকিম ওসমান গণিকে জেরা করেন আসামিপক্ষের তিন আইনজীবী।

সাক্ষ্য প্রদান শেষে মাহবুবুর রহমানের জেরা অসমাপ্ত রেখেই আদালতের কার্যক্রম সোমবার সকাল পর্যন্ত মুলতবি করেন বিচারক।

সাক্ষ্যে তিনি বলেন, ২০১১ সালের ৬ ফেব্র“য়ারি মামলার সাক্ষী সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক, ২ মে সার্জেন্ট হেলাল উদ্দিন ভুঁইয়া ও সার্জেন্ট আলাউদ্দিন, ৩ মে ডিজিএফআইয়ের সাবেক ডিটাচমেন্ট কমাণ্ডার কর্নেল (অব.) এ কে এম রেজাউর রহমানের জবানবন্দি নথিভুক্ত করেন তিনি। 

মাহবুবুব বর্তমানে খাগড়াছড়ি পাবর্ত্য জেলা ভূমি কমিশনের সচিব পদে কর্মরত আছেন।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম  মহানগর পুলিশের সাবেক কমিশনার এস এম সাব্বির আলী, ২০ সেপ্টেম্বর সিআইডির সাবেক ডিআইজি ফররুখ আহমদ চৌধুরী, ৫ অক্টোবর বিসিআইসির সাবেক চেয়ারম্যান মেজর জোনারেল (অব.) ইমামুজ্জামান, ৭ অক্টোবর সাবেক শিল্প সচিব শোয়েব আহমদ এবং একই বছরের ১০ জানুয়ারি  ইউসুফ আলীর জবানবন্দিও নথিভুক্ত করেছেন বলে জানান মাহবুব।

সাক্ষ্যে তিনি আরও বলেন, “চট্টগ্রামে মহানগর হাকিম থাকাকালে ২০০৯ সালের ২ মে এনএসআই’র সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নথিভুক্ত করি।”

এরপর ২০০৯ সালের ১৩ ও ১৪ জুন মামালার আসামি এনএসআই’র সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ২০১০ সালের ৬ ফেব্র“য়ারি হাফিজুর রহমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নথিভুক্ত করি।”

সাক্ষ্য শেষে আসামি পক্ষের এক আইনজীবী তাকে জেরা করেন।