২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের দ্রুত বিচারে চবিতে মানববন্ধন

Ñ মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 02:55 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

রোববার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

চবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আলী আশরাফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেকেন্দার আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সময়ের দাবি।

৪০ বছর পর হলেও যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু এবং মানবতাবিরোধী কাজের সাথে জড়িত থাকার অপরাধে বাচ্চু রাজাকারকে ফাঁসির আদেশ দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা।

এখনো যারা বিচারের আওতায় আসেনি জাতিকে কলঙ্কমুক্ত করতে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা ।

সমাবেশে বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. আবুল মনছুর, কোষাধ্যক্ষ সুকান্ত ভট্টাচার্য্য, ডিন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান হোসেন, সিন্ডেকেট সদস্য ড. মো. খসরুল আলম কুদ্দসী, দৈনিক ইনডিপেনডেন্ট’র চট্টগ্রাম ব্যুরো প্রধান নাজিমুদ্দিন শ্যামল, শিক্ষক সমিতির সদস্য আবুল বশর মো. আবু নোমান, ড. নাজনীন নাহার ইসলাম প্রমুখ।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম মহিলা পরিষদ, বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, অরিন্দম নাট্য সম্প্রদায়, উদীচী শিল্পী গোষ্ঠী, পেন্টোমাইম মুভমেন্টসহ বিভিন্ন সংগঠন।