৪০ লাখ টাকাসহ ৮ ভুয়া র্যাব সদস্য গ্রেপ্তার
আবদুল্লাহপুর, সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে নগদ প্রায় ৪০ লাখ টাকাসহ আট ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, তাদের কাছে নগদ ৪০ লাখ ৫৪ হাজার টাকা পাওয়া যায়।
তারা হলেন, তহিনুর ইসলাম বাদল (৪০), মো. আরিফুজ্জামান খান শরিফ (৩৫), আবু সাঈদ (৩৫), মো. সেলিম (৩২), মো. শাহজাহান মোল্লা (৩২), করিব হোসেন (৩৩), শ্রী বিভাষ মন্ডল রঞ্জন (৩৫) ও আক্তারুজ্জামান লিটন (২৬)।
তিনি বলেন, গত ১০ জানুয়ারি আশুলিয়ার আজমত গ্রুপের জেড থ্রি কম্পোজিট নিট ওয়ার্ক লিমিটেডের মালিকের গুলশানের বাসা থেকে দুই কর্মকর্তা শ্রমিকদের ডিসেম্বর মাসের বেতনভাতা বাবদ এক কোটি আট লাখ টাকা নিয়ে আশুলিয়া যাওয়ার পথে কথিত র্যাবের কবলে পড়েন।
পরে ওই টাকার মধ্যে ৪০লাখ ৫৪ হাজার টাকাসহ ওই ভুয়া র্যাব সদস্যদের আবদুল্লাহপুর, সাভার ও আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছে উদ্ধার করা হয় একটি ওয়াকিটকি ও একটি হ্যান্ডকাপ।
