চট্টগ্রামে পুড়ে গেছে ১০টি বসতঘর
চট্টগ্রামের কালুরঘাটের বাস সিগন্যাল এলাকায় আগুনে ১০টি বসতঘর পুড়ে গেছে।
শনিবার বিকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের দুটি গাড়ির দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের অপারেটর শাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ওই এলাকার আকবর আলীর মালিকানাধীন ১০টি কাঁচা বসতঘর পুড়ে যায়। এ সকল ঘরে নিম্ন আয়ের লোকজন ভাড়ায় বসবাস করতেন।
এতে আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারাণা করা হচ্ছে। তবে আগুনে কেউ আহত হয়নি বলে জানান তিনি।
