২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সাবেক ইউপি সদস্য খুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 09:30 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শুক্রবার রাতে উপজেলার কাটাখালি ব্রিজ এলাকায় এ হামলা হয়। শনিবার সকালে হাসপাতালে সাদ-জামানের মৃত্যু হয়। তিনি শাঁকপালা গ্রামের ভুসা মন্ডলের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন বলেন, রাত ১০টার দিকে সাদ-জামান গ্রামের হেলাল মিয়া নামে এক ব্যক্তিকে নিয়ে গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-রংপুর মহাসড়কে কাটাখালি ব্রিজ এলাকায় কয়েকজন যুবক তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং ডান পা কেটে নিয়ে যায়।

পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে শনিবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার রাতেই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে সাদ জামানের সঙ্গী হেলালকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন আজমল হোসেন, বাবলু মিয়া, আব্দুল মান্নান, আ. ওয়াহেদ, বিদ্যুৎ মিয়া, জহুরুল হক, মিজানুর রহমান ও জিল্লুর রহমান। এদের বাড়ি উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে।

এদিকে শনিবার সকালে উপজেলার ফুলপুকুরিয়া বাজারের কাছে একটি পুকুর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও গোবিন্দগঞ্জ থানার ওসি জানান।