২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনৈতিক সম্পর্কের’ কারণে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

‘বিবাহ বহির্ভূত সম্পর্কের’ কারণে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুবীর দাস খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 01:11 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

নিখোঁজ হওয়ার নয় দিন পর গত সোমবার রাতে সাভারের ভাকুর্তার সলমাসী এলাকার তুরাগ নদীর ঘাটে সুবীরের লাশ (২২) পায় পুলিশ।

শুক্রবার সুবির হত্যা মামলার আসামি ও বান্ধবীকে জিজ্ঞাসাবাদ শেষে এ তথ্য জানিয়েছে পুলিশ।  

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিবাহিত এক বান্ধবীর সঙ্গে সুবীরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এ কারণেই সুবীরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।

“মেয়েটির (বান্ধবী) স্বামী শফিক আহম্মেদ রবিন পরিকল্পিতভাবে সুবীরকে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তবে এ হত্যাকা-ের সঙ্গে আরো লোকজন জড়িত আছে,” বলেন পরিদর্শক আমিনুর রহমান।

আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তিনি এর বেশি কিছু জানাননি।

লাশ পাওয়ার পরদিন দুপুরে সুবীরের বাবা সাভার উপজেলা সমাজসেবা অফিসের মাঠকর্মী গৌরাঙ্গ দাস বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

এরপর পুলিশ আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র মহায়মিনুল আহমেদ ফয়সাল ওরফে সেতু (২২), ইউসুফ আলী (২১), এক বান্ধবী (২১) এবং ওই বান্ধবীর স্বামী শফিক আহম্মেদ রবিনকে (২৫) গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তাদের দুই দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।