২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে দুবোন ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের হাতে পটুয়াখালী সদর উপজেলায় দুই বোন ধর্ষণের শিকার হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 10:25 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সদর থানায় ওই দুই সহোদরা বাদী হয়ে দু’টি ধর্ষণ মামলা করেছেন। মামলার এক আসামি রুবেলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের এখন থানায় নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। শনিবার ডাক্তারি পরীক্ষার পর অভিভবকদের কাছে ফিরিয়ে দেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্যাতিতা একজনের বয়স ১৫ এবং অপরজনের বয়স ১৭ বছর।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল চালক রুবেল ও সোনা মিয়া দুমকি উপজেলার দক্ষিণ পাঙ্গাশিয়া এলাকার এ দুই বোনকে পটুয়াখালী শহরে পৌঁছে দেয়ার কথা বলে শিয়ালী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়।

সেখানে তাদের আটকে রেখে ধর্ষণ করে ওই দুই যুবক।

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে রুবেলকে আটক করে। তবে কৌশলে সোনা মিয়া পালিয়ে যায়।

সোনা মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।