২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় নৌকা ডুবে নিহত ৩ জেলে

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদী থেকে তিন জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 07:07 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার রাতে উপজেলার ঠেংগার চর এলাকায় নৌকাডুবিতে তারা নিখোঁজ হয়েছিলেন।

হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ওই এলাকায় মোট পাঁচ জেলে নিখোঁজ হন।

বৃহস্পতিবার স্থানীয়দের সহায়তায় বেলাল মাঝি (৩৬), আক্তার (১৮) ও মজনুর (১৮) লাশ উদ্ধার করা হয়।

‘এ ঘটনায় বেঁচে যান জেলে আব্দুল মান্নান। তবে রুবেল(১৬) নামের অপর জেলের সন্ধান পাওয়া যায়নি,’ বলেন ওসি।

এদের সবার বাড়ি চানন্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামে।

ওসি আরো বলেন, বুধবার রাতে জেলেরা নলেরচর থেকে ইঞ্জিন চালিত ছোট নৌকায় চড়ে ঠেঙ্গার চর এলাকায় নদীতে মাছ ধরতে যান। মাঝ রাতে নৌকার তলা ফেটে যায়।