২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয়’র ডিগ্রি ব্যবহারিক ১২ ফেব্রুয়ারি থেকে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ব্যবহারিক পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যবহারিক পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত চলবে।

বিষয়ভিত্তিক পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd I nubd.info- এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।