২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টা-পাল্টি জনসভা, ঝিনাইদহে ১৪৪ ধারা

একই সময় একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি জনসভা ডাকায় ঝিনাইদহ সদর উপজেলার একটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 10:02 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার চণ্ডিপুর হাইস্কুল মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক ( তদন্ত ) শোনিত কুমার গায়েন বলেন, বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই বৃহস্পতিবার বিকাল ৩ টায় চণ্ডিপুর হাইস্কুল মাঠে জনসভার ডাক দেয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় ১২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এ বিষয়ে বিএনপির ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মনিউর রহমান বলেন, ১৫ দিন আগে প্রশাসনের অনুমতি নিয়ে তারা চণ্ডিপুর স্কুল মাঠে জনসভা আহ্বান করেন।

“কিন্তু আমাদের সভা পণ্ড করতেই  আওয়ামী লীগ একই সময়ে ওই জায়গায় জনসভা ডেকেছে।”