২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছে ১৪ দফা দাবি খুলনাবাসীর

খুলনা অঞ্চলের উন্নয়নে ১৪ দফা দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন।

সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়ে ওই দাবিগুলো জানানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।  

দাবিগুলোর মধ্যে রয়েছে খুলনায় আধুনিক রেল স্টেশন স্থাপন, খুলনা-দর্শনা ডবল রেল লাইন নির্মাণ ও ঢাকা-খুলনা পথে আরো একটি দ্রুতগামী ট্রেন সার্ভিস চালু, খুলনায় গ্যাস ডিস্ট্রিবিউশন লাইন স্থাপন, মংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন, আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর স্থাপন, বিমানবন্দর নির্মাণের প্রক্রিয়া শুরু করা, নিউজপ্রিন্ট মিলসহ বন্ধ কল-কারখানা চালু, আইলাদুর্গতদের পুনর্বাসন, পুরাতন  বিদ্যুৎ কেন্দ্রের সংস্কার ও নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের উন্নয়ন নিশ্চিত হলেই জাতীয় ক্ষেত্রে সমঅধিকার ও সুষম উন্নয়ন সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশন সভাপতি লিয়াকত আলী, উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ওয়ার্কর্স পার্টির নেতা হাফিজুর রহমার ভুইয়া, আওয়ামীলীগ নেতা প্যানেল মেয়র আজমাল আহমেদ তপন, মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু প্রমুখ।