২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ২০৯ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 12:20 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উত্তীর্ণদের জেলাওয়ারি ফল প্রকাশ করে।

দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে গত বছরের ১২ অক্টোবর লিখিত পরীক্ষা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে(http://www.dpe.gov.bd) ফল পাওয়া যাচ্ছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।