২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর কাছে চিঠি লেখার প্রতিযোগিতা

শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ‘চিঠি উৎসবের’ আয়োজন করেছে ‘বৃত্তান্ত ৭১’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 04:20 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘চিঠি উৎসব’ আয়োজন করেছে একটি সংগঠন।

শনিবার ‘বৃত্তান্ত ৭১’ নামে ওই সংগঠন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী পরিচালক মুহাম্মদ তানভীর জানান, চিঠির বিষয়বস্তু “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” নির্ধারণ করা হয়েছে। নতুন প্রজন্মের শিশু কিশোর ও তরুণরা তাদের সুখ-দুঃখ, আনন্দ বেদনা, ক্ষোভ, অভিযোগসহ নানা বিষয়ে বঙ্গবন্ধুর কাছে চিঠি লিখবে।

১জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে এই চিঠি পাঠাতে হবে।

চিঠি উৎসবকে ৩টি বিভাগ ভাগ করা হয়েছে। অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ বিভাগ, উচ্চমাধ্যমিক ও সমমানকে ‘খ’ এবং স্নাতক ও স্নাতকোত্তরকে ‘গ’ বিভাগে ভাগ করা হয়েছে।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এসব চিঠি প্রকাশ করা হবে।

brittanto71@yahoo.com-এই ঠিকানায় চিঠি পাঠানো যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।