২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিককে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ঢাকার সাভারে এক নারী পোশাক শ্রমিককে (১৫) ধর্ষণের অভিযোগে তার সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

গ্রেপ্তার বকুল মিয়া (২৫) মেয়েটির সঙ্গে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় ‘উরি অ্যাপারেলস লিমিটেড’-এ কাজ করেন।

পুলিশ জানায়, শনিবার মেয়েটি বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। পরে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগের বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই শহিদুল ইসলাম সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৩ নভেম্বর ওই কারখানার লাইন চিফ বকুল মিয়া এই নারী শ্রমিককে জোর করে বাথরূমে নিয়ে ধর্ষণ করেন।

এটি প্রকাশ করলে চাকরিচ্যুত করাসহ তাকে হত্যার হুমকি দেন বকুল।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, সম্প্রতি আবারো তাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান।পরে তাদের পরামর্শে থানায় মামলা করেন।