২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে জিয়ার প্রতি শ্রদ্ধা চবি ছাত্রদলের

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিপ্লব  উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রামপ্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 03:41 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

শনিবার সকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন সালাম মিঠুর নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে মিঠু বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের দর্শন দিয়েছেন। তা বাস্তবায়নে কাজ করে সফল হয়েছেন তিনি।

“দেশকে এগিয়ে নিতে হলে আজ জিয়াউর রহমানের চিন্তা ও দর্শনকে ধারণ করা প্রয়োজন।”

অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম আর চৌধুরী মিল্টন, চবির সাবেক অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে চবি কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে দোয়া করা হয়।