বাকৃবি ছাত্রলীগের কমিটি বাতিল
দুই গ্রুপের সংঘর্ষে এক শিশুর মৃত্যুর পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, “সংগঠনবিরোধী কার্যক্রমের কারণে বাকৃবি শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।”
এ ছাড়া সভাপতি শামসুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমনকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এর জের ধরে শনিবার দফায় দফায় দুই পক্ষে সংঘর্ষ হয়।ওই সময় গুলিবিদ্ধ হয়ে রাব্বি (১০) নামে এক শিশু মারা যায়।
এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্র হলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম।
