২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালুখালীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার

অপহরণের এক সপ্তাহ পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 04:16 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

রাজবাড়ীর কালুখালী থানা পুলিশ মঙ্গলবার দুপুরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপহরণকারী প্রশান্ত হালদারকে গ্রেপ্তার করেছে।

চিত্রা ওরফে বৃষ্টি (১৫) নামে ওই স্কুলছাত্রী কালুখালী রজনীকান্ত উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম নিরঞ্জন বিশ্বাস।

এছাড়া প্রশান্তের বাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে। তার বাবা তেগাই হালদার। প্রশান্ত পেষায় একজন কাঠমিস্ত্রি।

কালুখালী থানার এসআই নজরুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি সকালে ১০টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে চিত্রা ওরফে বৃষ্টিকে কাঠমিস্ত্রি প্রশান্ত  জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বৃষ্টির মা ছবি রানী বিশ্বাস প্রশান্তকে আসামি করে রাজবাড়ীর আদালতে একটি মামলা দায়ের করে।

পরে আদালত ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য কালুখালী থানাকে নির্দেশ দেয়।

বৃষ্টি বর্তমানে কালুখালী থানার নিরাপত্তা হেফাজতে রয়েছে।  প্রশান্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।