২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিলেন সুরঞ্জিত

আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 09:07 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

Image
ট্রাইব্যুনাল অবমাননাব্যাখ্যা দিতে হবে বাংলাদেশ প্রতিদিন সম্পাদককে

ট্রাইব্যুনাল অবমাননাব্যাখ্যা দিতে হবে বাংলাদেশ প্রতিদিন সম্পাদককে

তার আইনজীবী আব্দুল বাসেত মজুমদার সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই লিখিত জবাব জমা দেন।

এ বিষয়ে শুনানির জন্য আগামী ২২ জানুয়ারি দিন রেখেছে ট্রাইব্যুনাল।

বিচারিক বিষয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চায় ট্রাইব্যুনাল।

গত ২২ ডিসেম্বর  রাজধানীতে ১৪ দলের গণমিছিল পূর্ব সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন,  “এখন ২০১২ সাল। আগামী বছর ২০১৩ সাল। ১৪ জন চিহ্নিত যুদ্ধাপরাধীর রায় চূড়ান্ত হয়ে গেছে। ২০১৩ সালের যে কোনো সময়ে রায়ে এই চিহ্নিত ১৪ যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে।”

তাদের ফাঁসির রায়ও কার্যকর করা হবে এবং কেউ তা ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

গত ২৪ ডিসেম্বর স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে রুল জারি করে ট্রাইব্যুনাল। সুরঞ্জিতকে আইনজীবীর মাধ্যমে এর ব্যাখ্যা দিতে বলা হয়।

ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, সুরঞ্জিত সেনগুপ্ত কিসের ওপর ভিত্তি করে ওই মন্তব্য করেছেন- তা তাকে ব্যাখা করতে হবে।