স্পিডব্রেকারের দাবিতে শাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় ‘গতিরোধক’ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে তারা। ফলে সড়কে দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনরত ইংরেজি তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী শাকিল আকবর বলেন, পুলিশের পক্ষ থেকে এক মাসের মধ্যে স্পিডব্রেকার নির্মাণ করে দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। আমরা আরো কম সময়ের মধ্যে গতিরোধক নির্মাণের দাবি জানাচ্ছি।”
সেইসঙ্গে তিনি আরো বলেন, “গতিরোধক নির্মাণের বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের আওতায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসে প্রতিশ্রুতি দিলেই আমরা অবরোধ তুলে নিব।”
