চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। তবে এ দুর্ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্ঘটনাকবলিত জাহাজটির ১৪ জন নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে বলে বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানিয়েছেন।
জাহাজডুবির কোনো কারণ জানাতে না পারলেও ক্যাপ্টেন নাজমুল আলম বলছেন, এতে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।
এই কর্মকর্তা জানান, বন্দরের জরিপ জাহাজ ডুবে যাওয়া লাইটারেজটির অবস্থান নির্ণয় ও আশেপাশের এলাকায় ‘মর্কিং’ করার জন্য ঘটনাস্থলে গেছে।
