ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: যানজটে মন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার সকাল থেকে প্রায় ৫০ কিলোমিটার যানজটে পড়েছে দূরপাল্লার যাত্রীরা।
শুক্রবার একটি ট্রাক বিকল হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সন্ধ্যায় তা সরিয়ে চলাচল স্বাভাবিক করা হয়। কিন্তু রাতেই আবার একটি লরি রাস্তায় অচল হলে শুরু হয় এ যানজট।
এদিকে শনিবার সকালে কুমিল্লার দাউদকান্দি গিয়ে রায়পুর এলাকায় দু’ঘণ্টা আটকে ছিলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, যানজটের খবর পেয়ে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের দাউদকান্দি এসে যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি গৌরীপুর ও দাউদকান্দিতে আরো দুটি রেকার দেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। এছাড়া যানজট নিরসন ও যাত্রীদের দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশকে আরো যতœবান হওয়ার নির্দেশ দেন।
এছাড়া গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা ও নিমসারে মহাসড়কের উপর অবৈধ পার্কিং, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ও মালামাল ওঠানামা বন্ধেরও নির্দেশ দেন।
ওসি মিজানুর রহমান আরো বলেন, শুক্রবার সকালে দুর্ঘটনার পর থেকে যানজট নিরসনে শনিবার পর্যন্ত একই পোশাকে না খেয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
তিনি জানান, শুক্রবার সকালে চান্দিনার ছয়ঘড়িয়ায় একটি মালবোঝাই ট্্রাকের এক্সসেল ভেঙে সড়কের মাঝখানে আটকে থাকে। এতে দু’দিকে কয়েকঘণ্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে।
রেকার এনে ট্্রাকটি সরিয়ে নিলে ধীর গতিতে যান চলাচল শুরু হয়। এ যানজটের রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাতে চান্দিনার মাধাইয়ায় একটি লম্বা লরি রাস্তায় উল্টে গিয়ে আবার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ কারণে কুমিল্লার আলেখারচর থেকে মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধা এবং অ্যাম্বুলেন্সের রোগীরা চরম দুর্ভোগের শিকার হয়।
হাইওয়ে পুলিশের ময়নামতি থানার ওসি মশিউর রহমান বলেন, দুর্ঘটনা, ঘন কুয়াশার কারণে যানবাহনের ধীর গতি আর ছুটির দিনে যানবাহনের চাপ বেড়ে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এছাড়া চালকেরা আগে যাবার প্রতিযোগিতায় এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণেও যানজটের তীব্রতা বৃদ্ধি করেছে।
কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক ওমর ফারুক বলেন, ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে ভোরে কুমিল্লা থেকে রওয়ানা হয়ে যানজটে পড়ে ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকা থেকে আবার ফিরে যান।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী এস আলম বাসের যাত্রী মো. আরিফুল ইসলাম বলেন, তিন ঘণ্টারও কম সময়ে চট্টগ্রাম থেকে কুমিল্লা বিশ্বরোডে আসতে পারলেও কুমিল্লা থেকে দাউদকান্দি পৌছতে সাত ঘণ্টা সময় লেগেছে। এভাবে তীব্্র শীতে, বিনা আহারে ক্ষুধার্ত অবস্থায় গাড়ির মধ্যে যাত্রীরা আটকে আছে।
ট্্রাক চালক মো. ইদ্্িরস বলেন, “কাঁচামাল নিয়ে ভোরে যাত্রাবাড়ী পৌঁছানোর কথা। কিন্তু বেলা ২টা পর্যন্ত দাউদকান্দির গৌরীপুরে আটকে আছি।”
