২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 10:37 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

কুমিল্লার দাউদকান্দি থেকে আলেখারচর পর্যন্ত কয়েকশো যানবাহন আটকা পড়ে বলে পুলিশ জানিয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বলেন, শুক্রবার চান্দিনার ছয়গড়িয়ায় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক উল্টে গেলে যানজটের শুরু হয়। এছাড়া ঘন কুয়াশার কারণে যানবাহন ধীর গতিতে চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আটকে পড়া যানবাহনের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক জানান, একটি অনুষ্ঠানে যোগ দিতে ভোরে কুমিল্লা থেকে ঢাকা রওয়ানা হন তিনি। কিন্তু যানজটে পড়ে সকাল ৮টায় ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকা থেকে ফিরে আসতে হয় তাকে।

যানজট নিরসনে হাইওয়ে ও থানা পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান ওসি মশিউর।