২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ধর্ষণ মামলার বাদীকে হুমকির অভিযোগ

সাভারে একটি ধর্ষণ মামলার বাদীকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা করেন মেয়েটির মা।

মামলার বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হক শিকদার বলেন, ধর্ষণের অভিযোগে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আইঠর এলাকার প্রয়াত গদগদি শেখের ছেলে আব্দুল গফুরের (৪০) বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করেন মেয়েটির মা।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, অসুস্থ বাবাকে নিয়ে ওই কিশোরীর মা হাসপাতালে থাকায় গত বছরের ১০ জুলাই তাকে ধর্ষণ করে গফুর। এরপর ভয়ভীতি দেখিয়ে প্রায়ই মেলামেশা করে সে। পরে হাসপাতাল থেকে এসে তার মা বিষয়টি শোনেন।

ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে ধর্ষককে গ্রেপ্তার করা হবে।

মেয়েটির মা অভিযোগ করেন, মামলা করায় গফুর ও তার লোকজন তাদের এলাকাছাড়া করা এবং হত্যার হুমকি দিচ্ছে।