২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিজিবির সঙ্গে সংঘর্ষে আহতের মৃত্যু

সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সঙ্গে সংঘর্ষে আহত এক ব্যক্তি মারা গেছেন। নিহত জিয়ারুল ইসলাম জিয়া (৩২) চোরাকারবারি বলে বিজিবির দাবি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 07:11 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বৃহস্পতিবার বিকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালি ও কাকডাঙা গ্রামের কাছের সংঘর্ষে আহত হয়েছিলেন জিয়া।

বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,অবৈধভাবে ভারতীয় পণ্য নিয়ে ভাদিয়ালী সীমান্তপথে আসার সময় বিজিবির একটি টহল দল একদল ব্যক্তিকে আটকায়। তারা বিজিবি সদস্যদের ওপর ইট ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে।

ওই সময় বিজিবি সদস্যরা পাল্টা আক্রমণ চালালে আহত হন জিয়া। রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জিয়া কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

ওই সংষর্ে বিজিবি সদস্য নায়েক সুবেদার এরশাদ, ল্যান্স নায়েক জামাল আহত হন।

আবু বাসির বলেন, ‘তারা এরশাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।”

আহত বিজিবি সদস্যদেরকেও চিকিৎসা দেয়া হচ্ছে বলেন জানান তিনি।