২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার সদরের লিংক রোড থেকে ২৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম/কক্সবাজার, প্রতিনিধি /

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 11:01 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- চাঁদপুরের মতলব থানার সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৯), কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার মৃত জামাল হোসেনের ছেলে শাহ আজম (১৮) এবং একই ইউনিয়নের ফরিদ আহম্মেদের ছেলে মোস্তাফিজুর রহমান (২২)।

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে লিংক রোডে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনই নিয়মিত ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে যুক্ত বলেও জানান তিনি। এই ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা হয়েছে।