২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ হাজার রিকশালাইসেন্স দেয়া হবে চট্টগ্রামে

চট্টগ্রাম নগরীতে নতুন করে আরো ৩৫ হাজার রিকশালাইসেন্স দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

উত্তম সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 05:13 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

মঙ্গলবার সকালে রিকশা চালক-মালিকরা দেখা করতে গেলে সিটি মেয়র এম মনজুর আলম তাদের এ ঘোষণা দেন।

সিটি মেয়র এ সময় তাদের বলেন, চট্টগ্রামে কোন অবৈধ রিকশা থাকবে না।

নগরীতে বর্তমানে ৩৫ হাজার রিকশা থাকার কথা উল্লেখ করে সিটি মেয়র নতুন করে আরো ৩৫ হাজার লাইসেন্স ইস্যু করা হবে বলে জানান।

এ সময় পরিষদের নেতারা মেয়রের কাছে নগরীতে যাত্রী বহনকারী মাছরাঙা অটোরিকশা বাইক বন্ধ, রিকশা চালক-মালিকদের জন্য শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা এবং চালকদের উপর পুলিশের নির্যাতন বন্ধসহ সাত দফা দাবি উপস্থাপন করেন।

চট্টগ্রাম মহানগরী রিকশাচালক সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম সরকার, রিকশা চালক-মালিক ঐক্য পরিষদের সভাপতি এম এ কাদের, সাধারণ সম্পাদক জি এম মুছা প্রমুখ।