২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিকের মৃত্যুর গুজব, সড়ক অবরোধ

সাভারে পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবে সহস্রাধিক শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রতিনিধি, সাভার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুরের চারটি কারখানা কর্মীরা দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় কয়েক কিলোমিটার জুড়ে যানজট সুষ্টি হয়।

এ সময় বিক্ষোভকারীরা অন্তত পঞ্চাশটি যানবাহন ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশে লাঠিপেটা করেছে।

শিল্প পুলিশের উপ-পরিচালক আলী আহম্মেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ১০টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ গ্রুপের সামনে দূর্ঘটনায় এক নারী শ্রমিক আহত হয়। রাতেই স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা নিয়ে সে বাসায় চলে যায়।

মঙ্গলবার দুপুরে এজে সুপার গামের্ন্টস লিমিটেড, নাসা গ্লোবাল লিমিটেড, নিউ এইজ এ্যাপারলেস লিমিটেড এবং নিউ এইজ ফ্যাশনস লিমিটেডের কর্মীদের মধ্যে ওই নারী মারা গেছে বলে গুজব ছড়ায়।

এ বিষয়ে কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/ডিডি/২২০৭ ঘ.