২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোন এক্সপো শুক্রবার থেকে

 দেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে স্মার্টফোন এক্সপো। ১১ জানুয়ারি এই মেলা শুরু হবে।  

নিজস্ব প্রতিবেদক

ফয়জুল সিদ্দিকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার এই তথ্য জানিয়েছে।

আয়োজকদের পক্ষে বিপ্লব ঘোষ রাহুল জানান, মেলার সাতটি প্যাভিলিয়নে ও ১৭টি স্টলে প্রযুক্তিপণ্য প্রদর্শিত হবে। এপ্লিকেশন নির্মাতারাও তাদের এপ্লিকেশন প্রদর্শন করার সুযোগ পাবেন। মেলায় বিশ্বের প্রায় সব ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাবে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মেলাটি উদ্বোধন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থাকছে সহযোগী হিসেবে।

এক্সপো’র প্লাটিনাম স্পন্সর টেলিটকের মহাব্যবস্থাপক হবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ যাবৎ প্রায় এক লাখ গ্রাহক টেলিটকের থ্রিজি সেবা নিচ্ছেন। মেলায় টেলিটকের থ্রিজির বিশেষ প্যাকেজ থাকবে।”

১৩ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা চলবে।