২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় রাবি শিক্ষকের স্ত্রী নিহত

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের স্ত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 05:40 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের স্ত্রী নিহত হয়েছেন।

নিহত শবনম মুসতারী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্বাস আলীর স্ত্রী।

সোমবার রাত ৯টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মতিহার থানার ওসি সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে শবনম মুসতারী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসভবন থেকে ভাতিজা উজ্জ্বলের মটরসাইকেলে করে শহরে আসেন। এরপর বাড়ি ফেরার পথে রুয়েটের সামনে একটি স্পিডব্রেকারে মটরসাইকেলটি পড়ে গেলে তারা রাস্তায় ছিটকে পড়েন।

এ সময় গুরুতর আহত অবস্থায় শবনম মুসতারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।