গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর গ্রেপ্তার
যৌতুকের দাবিতে বরিশালের হিজলা উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
যৌতুকের দাবিতে বরিশালের হিজলা উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
রোববার রাতে বড়জালিয়া ইউপির বাউশিয়া গ্রামে মাকসুদা বেগমের (২৫) মৃত্যু হয়।
তাকে হত্যার অভিযোগে মাকসুদার স্বামী স্বামী মনির হোসেন রাঢ়ী ও শ্বশুর শফিউদ্দিন রাঢ়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
নিহতের ভাই অলিউদ্দিন গাজী হিজলা থানায় একটি হত্যা মামলা করেছেন ।
মামলার বরাত দিয়ে হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানের বরজ দেয়ার কথা বলে মাকসুদার স্বামী তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকার জন্য মাকসুদার উপর প্রায়ই শারীরিক নির্যাতন চালাতো তার স্বামী ও পরিবারের লোকজন।
এ যৌতুকের টাকা না পেয়েই মাকসুদাকে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
রোববার রাত ১২টার দিকে মাকসুদার মৃতদেহ থানায় আনে পুলিশ। ময়নাতদন্তের জন্য পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
