২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটের ডাক নৌশ্রমিকদের

মজুরি কাঠামো পুনর্র্নিধারণসহ ১৬ দফা দাবি আদায়ে ৮ জানুয়ারি মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছে নৌযান শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2013, 09:47 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

মজুরি কাঠামো পুনর্র্নিধারণসহ ১৬ দফা দাবি আদায়ে ৮ জানুয়ারি মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছে নৌযান শ্রমিকরা।

বাংলাদেশের আভ্যন্তরীন নৌ সীমায় চলাচলকারী নৌযানের শ্রমিকদের জন্য এই কর্মবিরতি প্রযোজ্য হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকী আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাংলাদেশের আভ্যন্তরীন নৌ সীমায় যত ধরনের নৌযান চলাচল করে যেমন যাত্রীবাহী, পণ্যবাহী ও তৈলবাহী নৌযান, বালুবাহী বাল্কহেড, ফ্লাট বার্জ, টুইন লঞ্চ, টাগ বোট এবং সমুদ্রে মৎস্য আরোহনকারী সব জাহাজ শ্রমিকরা যে যার মতো এই কর্মবিরতি পালন করবে।”

রোববার সকালে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

চৌধুরী আশিকী আলম জানান, ২০১২ সালের মে মাসের মধ্যে এসব দাবি পূরেণের কথা ছিল। তবে তা হয়নি।

“তাই আগামী ৮ জানুয়ারির মধ্যে আভ্যন্তরীণ নৌ-যান শ্রমিকদের বর্তমান বাজারদর এবং পে-স্কেলের সঙ্গে সমন্বয় রেখে বেতন বৃদ্ধি, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান এবং সামুদ্রিক মৎসশিকারী জাহাজ শ্রমিকদের নতুন বেতন স্কেল প্রদানসহ ১৬ দফা দাবি আদায়ে আমরা লাগাতার কর্মবিরতিতে যাচ্ছি।”

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, নৌপথের নিরাপত্তা ও নাব্যতা বাড়ানো এবং মেরিন কোর্টের হয়ারিন বন্ধ করার দাবি।