চট্টগ্রাম বন্দরে কন্টেইনার চাপায় শ্রমিক নিহত
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।
বুধবার গভীর রাতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ৪ নং গেইটের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রলি হেলপার মো. কবির (২৫) উত্তর পতেঙ্গা মুসলিমাবাদ এলাকার জসিম চৌধুরীর ছেলে।
বন্দর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. তৈয়ব আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে জানান, বন্দরের এনসিটি কন্টেইনার ইয়ার্ডে রাখা খালি কন্টেইনারের ফাঁকে কবির প্রকৃতির ডাকে সারা দিতে যায় কবির। এ সময় ফর্কলিফটের মাধ্যমে খালি কন্টেইনারের উঠানামানোর সময় কন্টেইনার চাপা পড়েন তিনি।
কবিরের চিৎকার শুনে ইয়ার্ডে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে যায়।
চমেক পুলিশ ফাঁড়ির কনেস্টবল মো. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে জানান, রাত আড়াইটার দিকে কবিরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
