২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ ভুয়া মেজর আটক

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় এক ভুয়া মেজরকে বিদেশী পিস্তলসহ আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 05:36 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় এক ভুয়া মেজরকে বিদেশী পিস্তলসহ আটক করেছে র‌্যাব।

রোববার সকালে রাজাপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে উপজেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তোফাজ্জেল হোসেন (৫০) রাজাপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

বরিশাল র‌্যাব-৮ কোম্পানির উপ-সহকারী পরিচলিক (ডিএডি) নায়েব আলী জানান, ভুয়া মেজর তোফাজ্জেলের বাড়িতে অভিযান চালিয়ে ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখা একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে আসছিলেন।”

“তিনি এক সময় সেনা বাহিনীর জোয়ান ছিলেন।”

“তিনি রাজাপুর উপজেলায় ভুয়া মেজর নামে পরিচিত ও নানা কাজে বিতর্কিত।”

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, র‌্যাব তোফাজ্জলকে অস্ত্রসহ রাতেই থানায় সোপর্দ করেছে।