নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলগুলোকে জনসচেতনতা বাড়াতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ মওদুদ আহমেদ বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকেই জনসচেতনতা বাড়াতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ মওদুদ আহমেদ বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকেই জনসচেতনতা বাড়াতে হবে।
শনিবার সকালে জাতীয়তাবাদী মহিলা দল ও আর্ন্তজাতিক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সিটিটিউট (এনডিআই) এর যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘‘দেশের অর্ধেক জনসংখ্যা নারী। রাজনৈতিক দলগুলোর দলীয় গঠনতন্ত্রে সুনির্দিষ্টভাবে বলা আছে, ৩৩ শতাংশ নারীকে নেতৃত্বে অধিষ্ঠিত করতে হবে। এটা বাধ্যতামূলক। ’’
‘‘তাই এই আইন কার্যবকর করতে হলে নারীর সামাজিক ক্ষমতায়নে জনসচেতনতা সৃষ্টি করতে হবে, “ যোগ করেন তিনি।
গুলশানে লেক শো‘র হোটেলে দিনব্যাপী এ কর্মশালায় মহিলা দলের তৃণমূল পর্যাায়ের নেতারা অংশ নেন।
জেলা পর্যা য়ের নারী নেতৃবৃন্দে মতামত নিতে এ কর্মশালার আয়োজন করা হয়।
মওদুদ দেশের সাবির্ক আর্থ সামাজিক অবস্থা তুলে ধরে বলেন, ‘‘দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো বিকল্প পথ নেই।’’
সরকারের ব্যাপক দলীয়করণ নারীর ক্ষমতায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ক্ষমতা থাকাকালে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে নেয়া পদক্ষেপসমূহ তুলে ধরেন মওদুদ।
মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা‘র সভাপতিত্বে কর্মশালায় দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ দলীয় নারী সাংসদ, কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা বক্তব্য রাখেন।
