২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া ও দৌলতদিয়ায় ফেরি পারাপার শুরু

দক্ষিণাঞ্চলের ২১ জেলায় এ নৌপথ দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীরা ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2012, 05:08 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

ঘন কুয়াশার কারণে প্রায় দশ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক জানান, পদ্মা নদী অববাহিকায় ঘন কুয়াশা নেমে আসায় মাওয়া-কাওড়াকান্দি নৌপথের বিকন বাতিসহ কাছের কোনো কিছুই দেখতে পাচ্ছিলেন না ফেরিচালকরা। ফলে বাধ্য হয়েই বুধবার রাত পৌনে ১২টা থেকে ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়। শীতে মাঝ নদীতে ৪টি ফেরিতে এক হাজারের বেশি যাত্রী আটকা পড়ে।

কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

তিনি জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে নাইটকোচসহ তিন শতাধিক যানবাহন আটকা পড়ে।

দক্ষিণাঞ্চলের ২১ জেলায় এ নৌপথ দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীরা ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন।

ঘন কুয়াশার কারনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথেও ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, সকাল ৯টায় কুয়াশা কেটে যাবার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং আটকে পড়া যানবাহন পারাপার শুরু হয়।

নদীবক্ষে ঘন কুয়াশার কারনে কোনো কিছু দেখা না যাওয়ায় রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।এ সময় বরকত নামে একটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।