সিরাজগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি আলু বোঝাই ট্রাক খাদে পড়ে চার জন নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকা-বগুড়া মহাসড়কে তবাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।
হাটিকুমুরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত আলু বোঝাই ট্রাকটি বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল।
তবাড়িপাড়া এলাকায় ট্রাকের সামনের একটি চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।
এ সময় ট্রাকের উপরে থাকা ৬ জন চাপা পড়েন। চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২০ ঘ.
bdnews24