২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৈরাজ্য-সন্ত্রাস রোধে পুলিশের শোভাযাত্রা

নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে জনগণের সচেতনতা বৃদ্ধিতে শোভাযাত্রা করেছে কুড়িগ্রামের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 11:18 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

কুড়িগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে জনগণের সচেতনতা বৃদ্ধিতে শোভাযাত্রা করেছে কুড়িগ্রামের পুলিশ। সোমবার শোভাযাত্রা ও পথসভার কর্মসূচি আয়োজন করে জেলার পুলিশ বিভাগ। শোভাযাত্রায় পুলিশ ছাড়াও র‌্যাবের সদস্যরা অংশ নেন। সোমবার সকালে ৩ শতাধিক পুলিশ ও র‌্যাব সদস্যের এ শোভাযাত্রা জেলা পুলিশ অফিস থেকে শুরু হয়। তা শহরের প্রধান-প্রধান সড়ক ঘুরে পুলিশ লাইনে এসে শেষ হয়। এছাড়াও শহরের কলেজ মোড়, শাপলা চত্বর এবং দাদা মোড়ে পথসভা করা হয়। পথসভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এবং সদর থানার ওসি এমএম ময়নুল ইসলাম। এ প্রসঙ্গে পুলিশ সুপার মাহবুবুর জানান, নৈরাজ্য সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে জনগণের সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। জেলার ৮টি উপজেলায় পর্যাক্রমে এ ধরণের কর্মসূচি নেওয়া হবে। এছাড়া, জেলার ৭২টি ইউনিয়নে কমিউনিটি পুলিশের মাধ্যমে এ ধরনের কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭১৪ ঘ.