শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষ ¯œাতকে (সম্মান) ভর্তির সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
সোমবার ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে বলা হয়, ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় সাক্ষাৎকার ১২ ডিসেম্বর, ১২ ডিসেম্বরের সাক্ষাৎকার ১৩ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বরেরটি ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
অধ্যাপক নারায়ণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবর্তিত সময়সূচি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোবাইল ফোনে বার্তার মাধ্যমে জানানো হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission এবং ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৫ ঘ.
bdnews24