২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশা: চট্টগ্রাম বন্দরে জাহাজ ভেড়েনি

ঘন কুয়াশার কারণে রোববার রাত থেকে চট্টগ্রাম বন্দরে জেটিতে কোনো জাহাজ আসেনি। কোনো জাহাজ ছেড়েও যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে রোববার রাত থেকে চট্টগ্রাম বন্দরে জেটিতে কোনো জাহাজ আসেনি। কোনো জাহাজ ছেড়েও যায়নি। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশার কারণে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বন্দর জেটিতে কোনো জাহাজ আসেনি বা জেটি ছেড়ে যায়নি। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বন্দরের বহির্নোঙ্গর থেকে ছয়টি জেটিতে আসতে পারেনি। বন্দর জেটি থেকে তিনটি জাহাজ ছেড়ে যেতে পারে নি। সবগুলো জাহাজই বিদেশি পতাকাবাহী। সোমবার রাতে জোয়ারের সময় জাহাজগুলো আসা-যাওয়া করবে বলে বন্দর সচিব আশা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৩৫৯ ঘ.