ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় জোটের অবরোধের মধ্যে রাজধানীর বিমানবন্দর সড়কে দ্রুতগামী একটি বাসের চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
পুলিশের উত্তরা অঞ্চলের উপ কমিশনার নিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ১০টার দিকে বিমানবন্দর মোড়ে গোল চক্করের কাছ দিয়ে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়ে ওই কিশোর।
তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ১২ বছর বলে পুলিশ কর্মকর্তা জানান।
নিশারুল আরিফ বলেন, দুর্ঘটনায় ছেলেটি ঘটনাস্থলেই মারা যায়। এর পরপরই দায়ী বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১১০১ ঘ.
bdnews24