২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খান সারওয়ার মুরশিদের মৃত্যুতে খালেদার শোক

শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 05:37 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার এক শোকবার্তায় খালেদা বলেন, এই শিক্ষাবিদের চিরবিদায়ে জনসমাজে বিশাল শূন্যতার সৃষ্টি হলো। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই শোকবার্তায় প্রয়াতের বর্ণাঢ্য জীবন ও কর্মের কথা তুলে ধওে খালেদা জিয়া বলেন, “খান সারওয়ার মুরশিদ ছিলেন একজন স্বাতন্ত্র্যধর্মী ও স্বাধীনচেতা বুদ্ধিজীবী। যিনি বিভিন্ন সময়ে উচ্চ পদে আসীন থাকলেও দেশ ও দশের প্রশ্নে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী কখনোই বিসর্জন দেননি।’’ এতে আরো বলা হয়, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের এগিয়ে চলার বিভিন্ন পর্যায়ে প্রয়াত শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিরোধী দলীয় নেতা প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক খান সারওয়ার মুরশিদ শনিবার বিকালে রাজধানীর অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর এক শোকবার্তায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাপক খান সারওয়ার মুরশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে জাতি একজন প্রকৃত অভিভাবককে হারালো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩২৭ ঘ.