২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনার্সে ভর্তি হওয়া হল না রুমানার

সাতক্ষীরায় অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে শ্যামনগর উপজেলার নূরনগর এলাকায় একটি পিকআপের সঙ্গে ইঞ্জিনভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রী রুমানা খাতুন (২০) কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি কাঠুনিয়া রাজবাড়ী কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেন। শ্যামনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) হযরত আলী সাংবাদিকদের জানান, রুমানা অনার্স ভর্তি পরীক্ষা দেয়ার জন্য সকাল ১০টায় ইঞ্জিনভ্যানে করে শ্যামনগর মহাসিন ডিগ্রি কলেজ কেন্দ্রে যাচ্ছিলেন। নূরনগর এলাকায় একটি পিকআপের সঙ্গে ইঞ্জিনভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রুমানা নিহত হন বলে জানান ওসি। পিকআপচালক আজিজুল ও সহকারী শাহাদাতকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১১৭ ঘ.